Jobs | Afrin Marriage Media

ক্যারিয়ার | আফরিন ম্যারেজ মিডিয়া
Recruitment Circular — 2026

আফরিন ম্যারেজ মিডিয়ায়
ক্যারিয়ার গড়ুন

Trusted Matrimonial Service Provider

১৩ জুলাই, ২০২৬ বাসাবো, ঢাকা 6টি পদ শেষ: ২৭ জুলাই
আবেদনের অবশিষ্ট সময়
--দিন
:
--ঘন্টা
:
--মিনিট
:
--সেকেন্ড
আবেদনের সময় শেষ হয়েছে

আফরিন ম্যারেজ মিডিয়া দেশের অন্যতম বিশ্বস্ত ও প্রাচীন ম্যাট্রিমোনিয়াল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে সফলভাবে বিভিন্ন পরিবারের সদস্য খোঁজার কাজ করে আসছে এই প্রতিষ্ঠানটি। আমাদের ঢাকা অফিসের কার্যক্রম আরও গতিশীল ও আধুনিক করার লক্ষ্যেে স্বল্প ও মধ্যম মেয়াদে নিম্নবর্ণিত শূন্য পদসমূহে যোগ্য ও অভিজ্ঞ জনবল নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের নিচের বিবরণ মনোযোগ সহকারে পড়ে আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

খোলা পদসমূহ

6 Positions Available
Laravel Apps Developer
৳৩০,০০০ – ৫০,০০০
কর্মস্থল
ঢাকা (সরাসরি অফিসে)
চাকরির ধরন
পূর্ণকালীন (Full-Time)
শিক্ষাগত যোগ্যতা
CSE / Software Engineeringস্নাতক বা সমমান
অভিজ্ঞতা
ন্যূনতম ২–৩ বছর (Laravel Framework এ কাজ করা থাকতে হবে)
প্রধান দায়িত্ব
  • Laravel Framework ব্যবহার করে ব্যাক-এন্ড ডেভেলপমেন্টREST API তৈরি
  • ডাটাবেস আর্কিটেকচার ডিজাইন ও অপ্টিমাইজেশন
  • ওয়েব অ্যাপ্লিকেশনের নিরাপত্তা নিশ্চিতকরণ
  • ফ্রন্ট-এন্ড ডেভেলপারদের সাথে সমন্বয়পূর্ণ কাজ
অতিরিক্ত সুবিধা
প্রভিডেন্ট ফান্ড, বাৎসরিক বোনাস, পদোন্নতি সুযোগ
Website Developer
৳১৪,০০০ – ২০,০০০
কর্মস্থল
ঢাকা (সরাসরি অফিসে)
চাকরির ধরন
পূর্ণকালীন (Full-Time)
শিক্ষাগত যোগ্যতা
স্নাতক বা সমমান (ICT / CSE বিষয়ে থাকলে অগ্রাধিকার)
অভিজ্ঞতা
ন্যূনতম ১ বছর (ফ্রিল্যান্স অভিজ্ঞতা গণ্য হবে)
প্রধান দায়িত্ব
  • HTML, CSS, JavaScript, Bootstrap দিয়ে ওয়েবসাইট তৈরি
  • WordPress কাস্টমাইজেশন ও থিম ডেভেলপমেন্ট
  • ওয়েবসাইটের বাগ ফিক্সিং ও পারফরম্যান্স অপ্টিমাইজ
  • ডোমেইন ও হোস্টিং ম্যানেজমেন্ট
অতিরিক্ত সুবিধা
প্রভিডেন্ট ফান্ড, প্রশিক্ষণ ব্যবস্থা
Sales Support Executive
৳৮,০০০ – ২০,০০০
কর্মস্থল
ঢাকা (সরাসরি অফিসে)
চাকরির ধরন
পূর্ণকালীন (Full-Time)
শিক্ষাগত যোগ্যতা
স্নাতক (যেকোনো বিষয়ে)
অভিজ্ঞতা
অভিজ্ঞতার প্রয়োজন নেই (থাকলে অগ্রাধিকার)
প্রধান দায়িত্ব
  • গ্রাহকদের সাথে ফোনে ও সরাসরি যোগাযোগ করা
  • প্রতিষ্ঠানের সেবা সম্পর্কে বিস্তারিত তুলে ধরা
  • মাসিক সেলস টার্গেট অর্জন করা
  • কাস্টমার ডাটাবেস নিয়মিত আপডেট রাখা
অতিরিক্ত সুবিধা
কমিশন ভিত্তিক ইনসেন্টিভ, পদোন্নতি সুযোগ
Digital Marketing Executive
৳১২,০০০ – ১৮,০০০
কর্মস্থল
ঢাকা (অফিসে / Hybrid)
চাকরির ধরন
পূর্ণকালীন (Full-Time / Hybrid)
শিক্ষাগত যোগ্যতা
স্নাতক (মার্কেটিং / BBA থাকলে অগ্রাধিকার)
অভিজ্ঞতা
ন্যূনতম ৬ মাস – ১ বছর
প্রধান দায়িত্ব
  • FacebookGoogle Ads ক্যাম্পেইন পরিচালনা
  • সোশ্যাল মিডিয়া পেজ ম্যানেজমেন্ট ও কনটেন্ট প্ল্যানিং
  • SEO অপ্টিমাইজেশন ও অর্গানিক রিচ বৃদ্ধি
  • সাপ্তাহিক / মাসিক পারফরম্যান্স রিপোর্ট তৈরি
অতিরিক্ত সুবিধা
পারফরম্যান্স বোনাস, প্রশিক্ষণ সুযোগ
Data Entry Operator
৳৮,০০০ – ১২,০০০
কর্মস্থল
ঢাকা (সরাসরি অফিসে)
চাকরির ধরন
পূর্ণকালীন (Full-Time)
শিক্ষাগত যোগ্যতা
এইচএসএসসি (উচ্চমাধ্যমিক) পাস
অভিজ্ঞতা
অভিজ্ঞতার প্রয়োজন নেই
প্রধান দায়িত্ব
  • গ্রাহকদের তথ্য সঠিকভাবে ডাটাবেসে এন্ট্রি করা
  • Excel / Google Sheetsডাটা মেইনটেইন করা
  • প্রতিদিনের কাজের রিপোর্ট সাবমিট করা
  • ফাইল ও ডকুমেন্ট সংগঠিতভাবে সংরক্ষণ করা
প্রয়োজনীয় দক্ষতা
বাংলা ও ইংরেজি টাইপিং-এ দক্ষতা (ন্যূনতম 20 WPM)
Customer Care Executive
৳১০,০০০ – ১৫,০০০
কর্মস্থল
ঢাকা (সরাসরি অফিসে)
চাকরির ধরন
পূর্ণকালীন (শিফট ভিত্তিক)
শিক্ষাগত যোগ্যতা
স্নাতক চলমান বা স্নাতক পাস
অভিজ্ঞতা
অভিজ্ঞতার প্রয়োজন নেই (কাস্টমার সার্ভিসে থাকলে অগ্রাধিকার)
প্রধান দায়িত্ব
  • ইনকামিং কল রিসিভ করে গ্রাহকদের সমস্যা সমাধান করা
  • প্রতিষ্ঠানের সেবা সম্পর্কে তথ্য প্রদান করা
  • গ্রাহক অভিযোগ লগ করা ও সমাধানের ফলোআপ করা
  • প্রতিদিনের কল রিপোর্ট প্রস্তুত করা
প্রয়োজনীয় দক্ষতা
বাংলা ও ইংরেজিতে স্বচ্ছন্দে কথা বলার ক্ষমতা, ধৈর্য ও শালীনতা

পদসমূহের সারসংক্ষেপ

Summary of Open Positions
ক্রমপদের নামশিক্ষাগত যোগ্যতামাসিক বেতন
০১ Laravel Apps Developerস্নাতক (CSE)৩০,০০০ – ৫০,০০০
০২ Website Developerস্নাতক১৪,০০০ – ২০,০০০
০৩ Sales Support Executiveস্নাতক৮,০০০ – ২০,০০০
০৪ Digital Marketing Executiveস্নাতক (BBA)১২,০০০ – ১৮,০০০
০৫ Data Entry Operatorএইচএসএসসি৮,০০০ – ১২,০০০
০৬ Customer Care Executiveস্নাতক চলমান১০,০০০ – ১৫,০০০

নিয়োগ সংক্রান্ত নীতিমালা

Recruitment Policies & Guidelines
সাধারণ শর্তাবলী
  1. আবেদনপত্রের সাথে আপডেটেড সিভি (PDF) ও সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি অবশ্যই সংযুক্ত করতে হবে।
  2. অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ বা নির্ধারিত বিষয়ের সাথে সামঞ্জস্যহীন আবেদন বিবেচনা করা হবে না।
  3. শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীরাই লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকারের জন্য ডাক পাবেন।
  4. নিয়োগ সংক্রান্ত সকল সিদ্ধান্ত কর্তৃপক্ষের এখতিয়ারাধীন এবং চূড়ান্ত।
সমান সুযোগ নীতি
  • নারী ও পুরুষ উভয় প্রার্থীই সমানভাবে আবেদন করতে পারবেন।
  • ধর্ম, বর্ণ, জনগোষ্ঠী বা ভৌগোলিক অবস্থান নির্বিশেষে সকলের জন্য সমান সুযোগ।প্রতিবন্ধী প্রার্থীদের জন্য যুক্তিসঙ্গত অনুকূলতা প্রদান করা হবে।
  • বয়স, বৈবাহিক অবস্থা বা অভিভাবকত্বের কারণে কাউকে বঞ্চিত করা হবে না।
শৃঙ্খলা ও নৈতিকতা
  1. কোনো প্রকার সুপারিশ, দালালি বা অনৈতিক উপায়ে আবেদন গ্রহণযোগ্য নয়।
  2. আবেদনে মিথ্যা তথ্য প্রদান করলে যেকোনো পর্যায়ে নিয়োগ বাতিল করা হবে।
  3. প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
  4. পূর্বে কোনো আইনি মামলায় দণ্ডিত প্রার্থী আবেদন করতে পারবেন না।
চাকরির শর্তাবলী
  • নিয়োগের পর প্রথম ৩ মাস পরীক্ষামূলক সময়কাল (Probation Period)।
  • পরীক্ষামূলক সময়কালে সন্তোষজনক পারফরম্যান্স না থাকলে চাকরি বাতিল হতে পারে।
  • কর্মী হিসেবে প্রতিষ্ঠানের গোপনীয়তা (Confidentiality) বজায় রাখতে হবে।কর্তৃপক্ষের পূর্ব অনুমতি ছাড়া অন্য কোথাও সমান্তরাল কাজ করা যাবে না।

বিশেষ নোটিশ

Important Notice

অবশ্যই পড়ুন — গুরুত্বপূর্ণ তথ্য

  1. প্রার্থীদের আবেদনপত্রের সাথে আপডেটেড সিভি (CV), সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি এবং শিক্ষাগত সনদপত্রের কপি (থাকলে) সংযুক্ত করতে হবে।
  2. ইমেইলের Subject লাইনে অবশ্যই নির্দিষ্ট পদের নাম উল্লেখ করতে হবে, যেমন: "Application for Website Developer"
  3. হোয়াটসঅ্যাপে আবেদন করলে মেসেজে পদের নাম, প্রার্থীর পুরো নাম এবং শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে।
  4. কর্তৃপক্ষ কর্তৃক কোনো অর্থ বা অগ্রিম টাকা দাবি করলে তা প্রতারণামূলক হিসেবে বিবেচিত হবে — দয়া করে সচেতন থাকবেন
  5. নিয়োগ বিজ্ঞপ্তির বৈধতা ২৭ জুলাই, 2026 তারিখ পর্যন্ত। এর পরে প্রাপ্ত কোনো আবেদন গ্রহণ করা হবে না।
  6. যেকোনো প্রশ্ন বা সমস্যার ক্ষেত্রে শুধুমাত্র উপরে দেওয়া অফিসিয়াল ইমেইল ও হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন।

আবেদন প্রক্রিয়া

How to Apply
আবেদন করার উপায়

আগ্রহী প্রার্থীরা নিচের যেকোনো একটি মাধ্যমে আবেদন করতে পারবেন। ইমেইলের Subject এ অবশ্যই পদের নাম ইংরেজিতে উল্লেখ করুন। হোয়াটসঅ্যাপে পদের নাম, আপনার নাম ও যোগ্যতা লিখে সরাসরি মেসেজ পাঠান।

সংযুক্তি: আপডেটেড সিভি (PDF), পাসপোর্ট সাইজ ছবি, শিক্ষাগত সনদপত্রের কপি (থাকলে)।